শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পারফেক্ট স্বাদের চা বানাবেন যেভাবে

সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোয়া ওঠা চা ছাড়া যেন দিন শুরু করার কথা ভাবাই যায় না। দুধ দেওয়া কড়া চা পছন্দ করেন অনেকেই। অনেকে আবার মসলার সুগন্ধযুক্ত চা খেতে ভালোবাসেন। তবে অনেক সময়ই চায়ের স্বাদ একেবারে মনের মতো হয় না।

তিন কাপ চা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ গুছিয়ে নিন শুরুতেই। লাগবে দেড় কাপ দুধ, ২টি এলাচ, ২ ইঞ্চি আদা ও ২টি লবঙ্গ। আরও লাগবে স্বাদ মতো চিনি ও ৩ চা চামচ চা পাতা।
৩ কাপ পানি বসিয়ে দিন চুলায়। জ্বাল বাড়িয়ে দেবেন।
পানি ফুটে উঠলে চুলার জ্বাল মিডিয়াম করে তারপর লবঙ্গ, এলাচ ও আদা দিন। ঘড়ি ধরে ৩ মিনিট ফুটান।
এই পর্যায়ে চা পাতা দিয়ে দিন। চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে উথলে উঠবে চা। তখন চিনি দিয়ে দিন স্বাদ মতো। সবসময় চা পাতার সঙ্গে চিনি দেবেন। দুধের সঙ্গে চিনি দিলে সেটা দুধকে পাতলা করে দেয়।
মিডিয়াম লো আঁচে ৩ মিনিট ফুটান চা।
এখন দিয়ে দিন দুধ। এরপর আরও ১ মিনিট চুলায় রাখবেন চা। এ সময় গর্তওয়ালা চামচের সাহায্যে চা বারকয়েক তুলে নিয়ে আবার ফেলুন পাত্রে। ১ মিনিট পর নামিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম মসলা চা। অনেকেই প্রথমে দুধ জ্বাল দিয়ে তা পুরোপুরি ফুটে গেলে তাতে পানি, চিনি ও চা পাতা দেন। এই পদ্ধতিটি ভুল। এতে চায়ের স্বাদ ভালো হয় না।
ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ দেবেন না চায়ে। দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে তারপর চা বানাবেন সেটা দিয়ে। ফ্রিজের ঠান্ডা দুধ দিলে ঘি আলাদা হয়ে যায়। এতে চায়ের স্বাদে তারতম্য ঘটে।
পানি ফুটে ওঠার আগে কখনও মসলা দিতে যাবেন না। নাহলে চায়ে তিতকুটে স্বাদ চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page