বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

সাবিলা-ফারিণ নায়িকা হিসেবে ‘পারফেক্ট নয়’ শুনে যা বললেন মেহজাবীন

ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। অসংখ্য নাটক, বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। কেবল বাকি ছিল বড় পর্দায় অভিষেক হওয়া।
সেটাও হয়ে গেল। আসন্ন ঈদুল আজহায় দুই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা। ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় থাকছেন সাবিলা, অন্যদিকে শরিফুল রাজের ইনসাফে রয়েছেন তাসনিয়া ফারিণ।

ইতোমধ্যেই সিনেমার দুইটি আইটেম গানে দেখা মিলেছে সাবিলা ও তাসনিয়ার। তাণ্ডবে ‘লিচুর বাগান’ নিয়ে হাজির হয়েছেন সাবিলা নূর, ইনসাফে ‘আকাশেতে লক্ষ তারা ২.০’–তে দেখা মিলেছে আবেদনময়ী তাসনিয়া ফারিণের।
ছোট পর্দার দুই অভিনেত্রীর বড় পর্দায় এমন পারফরম্যান্স ভক্তদেরও আশাবাদী করেছে। বিশেষ করে সহশিল্পীদের। যাদেরই একজন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ফারিণ ও সাবিলা নূরকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই দুই অভিনেত্রীর ছবি প্রকাশ করে মেহজাবীন লিখেছেন, ‘‘আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’
এদিকে মেহজাবীনের সেই ফেসবুক পোস্টে একজন লিখেছেন, তারা নায়িকা হিসেবে পারফেক্ট নয়। নেটিজেনের সেই মন্তব্য নজর এড়ায়নি মেহজাবীনের।

পাল্টা জবাবে তিনি লিখেছেন, ‘হাহাহাহা, কতটা ব্যাকডেটেড! দয়াকরে যান, যেখানে আপনার যা ভাল্লাগে সেটাই দেখুন।’

এছাড়াও অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন। কেউ ফারিণ ও সাবিলাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, কেউ আবার তাদের নিয়ে হতাশাও প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page