শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে কমছে যানজট, পূর্ব প্রান্ত স্বাভাবিক

ঈদের ছুটির শেষ দিনে শনিবার (১৪ জুন) বিকেল ৩টার পর যমুনা সেতুর দুই পাশে যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। পূর্বপাশে যানজট পুরোপুরি কেটে গেছে। তবে পশ্চিম প্রান্তের যানজট ১৫ কিলোমিটার থেকে কমে ৫ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে সকাল থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে যমুনা সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। তবে বিকেলে তা কিছুটা স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সকালের ১৫ কিলোমিটার যানজট এখন নেই বলে জানিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, সকালে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। এখন পূর্ব পাড়ে কোনো যানজট নেই, তবে ঢাকামুখী লেনে চাপ রয়েছে, গাড়ি ধীরগতিতে চলছে।
এদিকে সিরাজগঞ্জ অংশের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে নলকা মোড় পর্যন্ত সকাল থেকে যানজট থাকলেও বিকেলে তা অনেকটাই কমেছে। বর্তমানে এই যানজট যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত রয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, যানজট এখন অনেকটাই কমেছে। তবে গাড়ির চাপ থাকায় ধীরে চললেও যানবাহন থেমে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page