শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

কাঁঠালের বড়া তৈরির রেসিপি জেনে নিন

পাকা কাঁঠালের সুগন্ধ চারপাশে। আম যতটা জনপ্রিয়, কাঁঠালও কি ঠিক ততটা? হয়তো নয়। কারণ এর স্বাদ সবাই সমানভাবে অনুভব করতে পারেন না। আকারে অনেক বড় হয় বলে অনেকে খেয়ে শেষ করতে না পারার ভয়ে কাঁঠালই কেনেন না। কিংবা কেনা হলেও তা খেয়ে শেষ করা মুশকিল হয়ে যায়। আপনি কি জানেন, কাঁঠাল দিয়ে নানা পদের সুস্বাদু খাবার তৈরি করা যায়? কাঁঠালের বড়া তার মধ্যে একটি। চলুন জেনে নেওয়া যাক, কাঁঠালের বড়া তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে

পাকা কাঁঠালের রস- ১ কাপ
চালের গুঁড়া- ২ কাপ

চিনি- ১/২ কাপ
নারিকেল- ১/২ কাপ

তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন

কাঁঠালের রস, চালের গুঁড়া, চিনি এবং নারিকেল একসঙ্গে ভালো করে মিশিয়ে ঘন গোলা তৈরি করুন। এরপর কড়াইতে তেল গরম হতে দিন। গরম হলে তাতে ছোট ছোট আকারে বড়াগুলো ছেড়ে দিন। চুলার আঁচ মিডিয়াম রেখে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার তেল থেকে তুলে কিচেন পেপারে রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যেতে পারে। এবার পরিবশেন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page