শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পাসের গড় হার ৬৮.৮৫।

যেভাবে জানা যাবে ফল

ওয়েবসাইট : পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকেও ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।

এসএমএস : নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকায় ফল পাওয়া যাবে না।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ফলাফল পেতে, পরীক্ষার্থীদের লিখতে হবে—SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর। এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

যেমন ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে—SSC Dha 12345 2025। তারপর ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।

ফল পুনর্নিরীক্ষণের সুযোগ

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি
বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page