শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ভার্জিনিয়ায় গুগলের ৯০০ কোটি ডলার বিনিয়োগ

আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরও ৯০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই বিনিয়োগ চলবে ২০২৬ পর্যন্ত।
গুগল জানিয়েছে, মূলত ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে এই অর্থ ব্যয় করা হবে। এর অংশ হিসেবে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে নতুন ডেটা সেন্টার স্থাপন করছে প্রতিষ্ঠানটি।

এ জন্য জ্বালানি চাহিদা মেটাতে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে গুগল। তাদের পরিকল্পনায় আছে বিদ্যুৎ দক্ষতা কর্মসূচি ও নতুন প্রযুক্তি ব্যবহার।
শুধু অবকাঠামো নয়, গুগল বলছে, তারা বিনিয়োগ করছে মানবসম্পদ উন্নয়নেও। ভার্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করা হচ্ছে।

একই সঙ্গে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাইটপয়েন্ট কমিউনিটি কলেজ এবং নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ গুগলের “এআই ফর এডুকেশন অ্যাকসেলারেটর” প্রকল্পের প্রথম দফায় যুক্ত হয়েছে।

গুগলের মতে, এটি আমেরিকান উদ্ভাবনের জন্য একটি বিশেষ সময়। এই বিনিয়োগ শুধু ভার্জিনিয়ার অর্থনীতিকে এগিয়ে নেবে না, বরং যুক্তরাষ্ট্রকে এআই প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page