শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

প্রতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবে এনবিআর

বাণিজ্য সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসে সব অংশীজনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘মিট দ্যা বিজনেস’ নামের ওই অনুষ্ঠান প্রতি মাসের দ্বিতীয় বুধবার আয়োজন করবে প্রতিষ্ঠানটি।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এসব তথ্য জানিয়েছেন।
এনবিআর সূত্রে জানা যায়, সব অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর ও ভ্যাট বিষয়ে মাঠ পর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের কাছে উপস্থাপন করতে পারবেন। এতে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

এনবিআরের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের চলতি মাসের সভাটি আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে। সভায় যেসব ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক তাদেরকে নিচের গুগল ফরমটি পূরণ করে পাঠানোর জন্য অনুরোধ করেছে এনবিআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page