শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বিদেশি বিনিয়োগ হিসাব খোলার নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাংকে হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে অনাবাসী টাকা হিসাব (এনআরটিএ) এবং অস্থায়ী বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি হিসাব) খোলার পর তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে না। ব্যাংকগুলোকে ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠালেই চলবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবং প্রক্রিয়া সহজ করতে এই নিয়ম শিথিল করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি বিনিয়োগের অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা যাবে অথবা সর্বোচ্চ এক বছরের জন্য বৈদেশিক মুদ্রায়ও রাখা যাবে। যদি ওই অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা হয়, তাহলে বিনিয়োগকারীরা অনলাইনে ‘ফরম-সি’ জমা দিতে পারবেন এবং কোম্পানি গঠনের ১৪ দিনের মধ্যে নির্ধারিত কাগজে স্বাক্ষর করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্ত ব্যাংকগুলোকে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত হিসাব খোলায় আরও উৎসাহিত করবে এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের পথ আরও সহজ হবে। সরকারের নেওয়া বিনিয়োগবান্ধব নীতির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page