শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

২২ বছরে সর্বোচ্চ বার্ষিক পতনের পথে মার্কিন ডলার

অস্থায়ী বাজেট নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে বুধবার মার্কিন ডলারের দর ০.২৭ শতাংশের বেশি কমে যায়। এর মাধ্যমে ২২ বছরে সর্বোচ্চ বার্ষিক পতনের পথে মার্কিন ডলার। খবর আনাদোলুর।

খবরে বলা হয়, ইউরো ও জাপানি ইয়েনসহ ছয়টি মুদ্রার সঙ্গে তুলনা করে ডলারের মান নির্ধারণ করা হয়। সেই হিসেবে ডলার সূচক নেমে দাঁড়ায় ৯৭.১৯-এ; যা ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ১০ শতাংশ পতন। এটি ২০০৩ সালের পর সর্বোচ্চ বার্ষিক দরপতন। ২০০৩ সালে ডলার ১৪.৬% কমেছিল।
সরকারি সংস্থাগুলো শাটডাউনের কারণে নিকট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ করতে পারবে না। শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, শাটডাউন চলাকালে কৃষি বহির্ভূত চাকরি, বেকার ভাতা আবেদন ও মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ বিলম্বিত হবে।

যদিও শাটডাউন সরাসরি অর্থনৈতিক সংকট তৈরি করে না, তবে এটি মার্কিন জীবনের বহু ক্ষেত্রে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে। বহু সরকারি কর্মচারী বিনা বেতনে কাজ করতে বাধ্য হবেন অথবা নতুন বাজেট পাস না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page