শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বিসিবির নতুন পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। নির্বাচনের পর গতকালই সভাপতি ও দুই সহ-সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে।
তিন ক্যাটাগরি থেকে বিসিবিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ দুজন পরিচালক মনোনয়ন দেয়। এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল।

এমন আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাকে প্রত্যাহার করে নিয়েছে এনএসসি। নতুন করে রুবাবা দৌলাকে পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি।
রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। বিসিবিতে যোগদানের পর নারী বিভাগের দায়িত্ব নিতে পারেন রুবাবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page