শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ছাড়ালো ৪ হাজার মার্কিন ডলার

মার্কিন সুদের হার কমতে পারে এবং মার্কিন সরকারের অচলাবস্থার উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনায় বিনিয়োগ করায় বুধবার প্রথমবারের মতো সোনার দাম ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে।
ঐতিহ্যগতভাবে, স্বর্ণকে নিরাপদ আশ্রয় বা ‘সেফ হেভেন’ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি, কিংবা অস্থিরতার সময় মানুষ এর প্রতি আকৃষ্ট হয়। এই কারণে, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং সরকারি অচলাবস্থা সোনার দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলেছে।

এ ছাড়া দেশটির শেয়ারবাজারের কিছু অংশের মূল্য যখন অনেক বেশি মনে হচ্ছে এবং যেকোনো সময় তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, তখন বিনিয়োগকারীরা সেই বাজার ছেড়ে তুলনামূলকভাবে নিরাপদ সম্পদ যেমন সোনার দিকে ঝুঁকছেন।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক সংকটসহ নানা উদ্বেগের কারণে ব্যবসায়ীরা সারা বছর ধরে সোনায় বিনিয়োগ করছেন। এর ফলে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম ৫০ শতাংশেরও বেশি বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page