শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সংসারে সুখী হতে চাইলে প্রতিদিন করুন এই কাজগুলো

অনেকেই বলেন, দাম্পত্যে ঝগড়া হলে নাকি প্রেম বাড়ে। ঝগড়ার পর মান-অভিমানের পালা সত্যিই মধুর। তবে এই ঝগড়া একটি সীমা পর্যন্ত থাকলেই ভালো। একসঙ্গে পথ চলতে গেলে সম্পর্কে জটিলতা আসবেই, কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কৌশলও জানতে হবে।
সম্পর্ক যত পুরোনো হয়, তাতে মরচে পড়ার সম্ভাবনাও তত বাড়ে। তাই সম্পর্ক সতেজ রাখতে দু’জনকেই যত্ন নিতে হবে।

চলুন জেনে নেয়া যাক, যেগুলো প্রতিদিন চর্চা করলে দাম্পত্য ও পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনতে পারে।
স্পর্শ

দাম্পত্যে সুখ আনতে রোজ একে অপরকে স্পর্শ করুন। যৌন সম্পর্ক স্থাপন না করলেও সঙ্গীর হাতে হাত রাখা, তাকে জড়িয়ে ধরা, স্নেহের চুম্বন— সম্পর্কে সুখী হতে এগুলো জরুরি।
শরীরচর্চা

সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়ে মূলত একে অপরকে যথেষ্ট সময় না দেওয়ার কারণে। এখন অনেকেই স্বাস্থ্যের জন্য শরীরচর্চা করেন। চেষ্টা করুন একসঙ্গে একটি নির্দিষ্ট সময় শরীরচর্চার জন্য বরাদ্দ করতে। এতে স্বাস্থ্যও ভালো থাকবে এবং দু’জনে একসঙ্গে সময় কাটাতে পারবেন। শরীরচর্চার সময় না পেলে, রাতে খাওয়ার পর সঙ্গীর সাথে দশ মিনিটের জন্য হেঁটে আসুন—এতেও উপকার হবে।

দিনে অন্তত একবেলা একসঙ্গে খাওয়া

কর্মব্যস্ত জীবনে খাওয়ার সময়ের ঠিক থাকে না। অফিস থাকলে যে যার সুবিধা মতো খেয়ে নেন। তবে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করুন অন্তত রাতের খাবারটা একসঙ্গে খেতে। একসঙ্গে খেলে একে অপরের সঙ্গে সময় কাটানো যাবে এবং খাওয়ার সময় মনের কথাগুলো ভাগ করে নেওয়া যাবে।

একে অপরের কাজের প্রশংসা করা
নিজের প্রশংসা শুনতে সবাই কমবেশি ভালোবাসেন। আর সঙ্গী যখন আপনার কাজের প্রশংসা করেন, তখন আরও ভালো লাগে। চেষ্টা করুন রোজ সঙ্গীর ছোট ছোট কাজগুলোর প্রশংসা করতে। এতে একে অপরের প্রতি প্রেম বাড়বে।

ঘুমোতে যাওয়ার আগে ঝগড়া মিটিয়ে নেওয়া

সম্পর্কে ঝগড়া অশান্তি স্বাভাবিক ব্যাপার। তবে দাম্পত্যে বিবাদ এড়িয়ে চলতে রাতে ঘুমোনোর আগেই ঝগড়া মিটিয়ে নিন। প্রয়োজনে সমস্যা নিয়ে একে অপরের সঙ্গে কথা বলুন। রাগ করে একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেবেন না, এতে সম্পর্কের ক্ষতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page