শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন হয়েছে। মাত্র একদিনের বড় উত্থানের পর গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই নতুন দাম অনুযায়ী আজ শনিবার (০১ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।সর্বশেষ ঘোষণায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমানো হয়েছে। ফলে আজ শনিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯৬ টাকা (দুই লক্ষ ছিয়ানব্বই টাকা)।
আজ (০১ নভেম্বর) থেকে কার্যকর হওয়া স্বর্ণের নতুন দর:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯৬ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

এর আগে, গত বুধবার (২৯ অক্টোবর) বাজুস স্বর্ণের দাম এক লাফে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়েছিল, যা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কার্যকর হয়েছিল। সেই হিসাবে বৃহস্পতিবার ২২ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় এবং ২১ ক্যারেট বিক্রি হচ্ছিল ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকায়।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করে বিল পরিশোধ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে এই মজুরির হারে তারতম্য হতে পারে।

এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page