শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

টক্সিক সহকর্মী ও বন্ধু থেকে দূরে থাকার উপায়

চারপাশে অনেক মানুষ। ক্লাস, কোচিং, অফিস, পাড়া— সব খানেই ভালোর পাশাপাশি মন্দ মানুষ আছে। আছে টক্সিক মানুষ। সেসব বিষাক্ত তথা টক্সিক মানুষকে যতটা সম্ভব এড়িয়ে চলা উত্তম। তবে তার আগে টক্সিক মানুষ চিনতে হবে। বন্ধু-সহকর্মীদের মধ্যে এ ধরনের মানুষ লুকিয়ে থাকলে চেনা দায় হয়ে যায়। আর একবার চিনে গেলে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। নয়তো তারা আপনার মন, মেজাজ খারাপ করে দেবে।

যেভাবে দূরত্ব বজায় রাখবেন
বাউন্ডারি সেট করুন
আপনি কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে মিশবেন না সে সিদ্ধান্ত একান্ত আপনার। আবার কে আপনাকে কোন কথা কোন উপায়ে বলতে পারবে, কতটুকু বলতে পারবে তার একটা সীমারেখা টেনে দিন। এছাড়া কাদের সঙ্গে কতটা যোগাযোগ রাখবেন, সেটাও আপনার হাতেই রয়েছে। টক্সিক বন্ধু-আত্মীয়ের দুর্ব্যবহার কখনো বরদাস্ত করবেন না। প্রথম থেকেই যদি নিজের বাউন্ডারি তৈরি করতে পারেন, তাহলে এই ধরনের মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস পাবে না।

ইতিবাচক থাকুন
টক্সিক মানুষেরা আপনার সব বিষয়ে খুঁত ধরবে। কারণ এটি তাদের সভাব। তাদের এই টক্সিক ও নেগেটিভ আচরণের প্রভাব নিজের মধ্যে ফেলতে দেবেন না। ইতিবাচক থাকার চেষ্টা করুন। টক্সিক মানুষদের এড়িয়ে চলুন এবং আত্মবিশ্বাস হারাবেন না।

অন্যের নিন্দাকে পাত্তা দেবেন না
টক্সিক মানুষের কাজই নিন্দা করা। তারা আপনাকে নিয়ে কী কথা বলল, আপনাকে নিয়ে কী ভাবছে — এই সব নিয়ে আপনি মাথা ঘামাবেন না। তাদের কথায় পাত্তাই দেবেন না। তাদের কথা ভেবে মন খারাপ করে থাকলে, তাতে আপনারই কষ্ট বাড়বে। সময়ও নষ্ট হবে।
শান্ত থাকুন
টক্সিক মানুষেরা আপনাকে উত্যক্ত করার চেষ্টা করবে। আপনার শান্ত থাকতে হবে। যখন টক্সিক মানুষের সঙ্গে দেখা হবে, তখন তাঁদের এড়িয়ে চলার চেষ্টা করুন। তাদের সঙ্গে বেশি কথা বলবেন না। কোনও ব্যক্তিগত তথ্য, আনন্দের খবর কিছুই শেয়ার করবেন না। যতটা সম্ভব কম কথা বলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page