শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

হাই হিল পরলে কি মানসিক সমস্যা বাড়ে? যা বলছে গবেষণা

ফ্যাশনের দুনিয়ায় নারীদের সৌন্দর্য ও স্টাইলের অন্যতম প্রতীক হয়ে উঠেছে হাই হিল। বিশেষ করে নানা পার্টি, অফিস বা উৎসবের সাজে হাই হিল যেন এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। অনেকেই মনে করেন, হাই হিল পরলে নারী আরও আকর্ষণীয়, স্মার্ট ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই ফ্যাশন স্টেটমেন্টের পেছনে লুকিয়ে থাকতে পারে উদ্বেগ, মানসিক চাপ ও দীর্ঘমেয়াদি শারীরিক যন্ত্রণা!

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাই হিল পরার অভ্যাস নারীদের শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত করছে না, দীর্ঘসময় পরে এটি মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণা অনুযায়ী, উঁচু হিল পরলে হাঁটার গতি কমে যায়, শরীরের ভারসাম্য বিঘ্নিত হয় এবং হাঁটু ও মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে। এই শারীরিক অস্বস্তিগুলো থেকে ধীরে ধীরে মানসিক চাপ তৈরি হয়, যা উদ্বেগ, খিটখিটে মেজাজ এবং অবসাদের দিকে নিয়ে যেতে পারে।

গবেষণা বলছে, যেসব নারী প্রতিদিন হাই হিল পরেন, তারা ফ্ল্যাট জুতো পরা নারীদের তুলনায় প্রায় তিনগুণ বেশি পিঠের ব্যথা ও মানসিক চাপের শিকার হন। কারণ শরীরে যখন দীর্ঘসময় ব্যথা থাকে, তখন কর্টিসল নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর ফলেই দেখা দেয় উদ্বেগ, মেজাজের পরিবর্তন ও অস্বস্তি।

বিশেষজ্ঞদের মতে, পোশাক বা সাজসজ্জা যদি আরামদায়ক ও পছন্দনীয় হয়, তবে তা আমাদের মস্তিষ্কে ‘ইতিবাচক উদ্দীপনা’ তৈরি করে, ডোপামিন নিঃসরণ বাড়ায়। এটি আত্মবিশ্বাস ও ভালো মেজাজ ধরে রাখতে সহায়তা করে। কিন্তু হাই হিলের কারণে যদি শরীরে ব্যথা বা চাপ তৈরি হয়, তাহলে সেই ‘ইতিবাচক অনুভূতি’ উল্টো নেতিবাচক সংকেতে পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page