শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

শীতকালে পানিফল খেলে মিলবে যেসব উপকার

শীতের মৌসুমে বাজারে পাওয়া যায় নানা রকম পুষ্টিকর ফল। এসব ফল যেমন ভিটামিন ও মিনারেলসের ঘাটতি পূরণ করে, তেমনি মৌসুম পরিবর্তনজনিত রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালীন এসব ফলের মধ্যে পানিফল অনেকেরই পছন্দের তালিকায় নেই। অথচ উপকারিতার দিক থেকে এই ফলটি কম নয়।
ডায়াবেটিস এডুকেটর ও পুষ্টিবিদদের মতে, পানিফল পুষ্টিগুণে ভরপুর এবং শরীর সুস্থ রাখতে অনন্য। এই ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা কী, চলুন জেনে নেওয়া যাক—

কিভাবে এলো এই নাম

পানিফলের আরেকটি নাম শিংড়া। শিংয়ের মতো খাঁজকাটা আকৃতির জন্যই এ নামকরণ হয়েছে বলে মনে করা হয়। গাছ সবুজ হলেও ফলের খোসা কালো, আর ভেতরের শাঁস থাকে সাদা।
পানিফলের পুষ্টিগুণ

খাদ্য উপযোগী ১০০ গ্রাম পানিফলে রয়েছে—জলীয় অংশ ৮৪.৯ গ্রাম, খনিজ ০.৯ গ্রাম, আঁশ ০.৬ গ্রাম, ক্যালরি ৬৫ কিলোক্যালরি, আমিষ ২.৫ গ্রাম, চর্বি ০.৯ গ্রাম, শর্করা ১১.৭ গ্রাম, ক্যালসিয়াম ১০ মিলিগ্রাম, লৌহ ০.৮ মিলিগ্রাম, ভিটামিন বি১- ০.১৮ মিলিগ্রাম, ভিটামিন বি২- ০.০৫ মিলিগ্রাম এবং ভিটামিন সি ১৫ মিলিগ্রাম।

স্বাস্থ্য উপকারিতা

পানিফলের শাঁস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত-পা ফোলা কমে।
এটি পটাশিয়ামের প্রাকৃতিক উৎস এবং সোডিয়ামের পরিমাণ কম থাকায় স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়তা করে।

শরীর ঠাণ্ডা রাখতে এবং টক্সিন দূরীকরণে দারুণ কার্যকর।অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় কোষ মেরামত ও প্রদাহ কমাতে সাহায্য করে।
এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ। এমনকি অ্যান্টি–ক্যান্সার হিসেবেও কাজ করতে পারে পানিফল।
হজম সমস্যা, বমিভাব, গ্যাস্ট্রিক ও আইবিএস কমাতে সহায়ক।
উচ্চ ফাইবার থাকার কারণে পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে ওজন কমাতেও সহায়তা করে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, তাই ডায়াবেটিক রোগীদের জন্যও উপকারী।
অনিদ্রা, দুর্বলতা, সর্দি, ব্রংকাইটিস ও অ্যানিমিয়া উপশমে উপকারী ভূমিকা রাখে।
ত্বক উজ্জ্বল রাখা ও চুল মজবুত করতেও পানিফল কার্যকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page