শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

চিনি ছাড়া আরোও যেসব খাবার রক্তে শর্করা বৃদ্ধির কারণ

বর্তমান সময়ে অধিকাংশ মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। তাছাড়া আজকাল চিনি ব্যবহার নিয়ে সচেতনতার অভাব নেই। অনেকেই মনে করেন, অতিরিক্ত চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং চিনিযুক্ত খাবার খেলে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।
চিকিৎসকেরা কিছু খাবার নিয়মিত খাওয়া এড়াতে বলেন, কারণ এগুলো দীর্ঘমেয়াদে ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। চলুন, জেনে নিই কোন খাবারগুলো রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়াতে পারে।

সস
কেচাপ, মেয়োনেজ, বারবিকিউ সসের মতো সসে প্রচুর চিনি ও প্রিজারভেটিভ থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই এই ধরনের সস ব্যবহারে সীমাবদ্ধতা রাখা উচিত।
ময়দার তৈরি খাবার
ময়দা থেকে তৈরি পাউরুটি, কেক, পাস্তা ইত্যাদি খাবার শরীরে পৌঁছে কার্বস হিসেবে রূপান্তরিত হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। অতিরিক্ত ময়দা খেলে ফ্যাটি লিভার, ওবিসিটি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

সেরেয়াল
সকালে গ্যানোলা বা কর্নফ্লেক্স-এর মতো সিরিয়াল খাওয়া সাধারণ, কিন্তু এগুলোর দানাশস্য কম এবং শর্করার পরিমাণ বেশি। তাই এগুলো দ্রুত হজম হয় এবং রক্তে সুগারের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।
প্যাকেটজাত ফলের রস
বাজারের প্যাকেটজাত ফলের রসের মধ্যে প্রচুর চিনি মেশানো থাকে। এগুলো পান করলে রক্তে সুগারের মাত্রা সহজেই বেড়ে যায়।

ফ্যাট-ফ্রি বা লো-ফ্যাট খাবার
বাজারে লো-ফ্যাট বা ফ্যাট-ফ্রি খাবার প্রচুর বিক্রি হয়। তবে এগুলোর মধ্যে সাধারণত বেশি চিনি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page