শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

জানুয়ারির শুরুতেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আগামী বছরের জানুয়ারির শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বই পাবে। ইতিমধ্যে জেলা পর্যায়ে বেশির ভাগ বই চলে এসেছে। ফলে জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে শিক্ষার্থীরা।’

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আমাদের যে বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হবে, সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের জন্যেই আমরা উদ্যোগ নিচ্ছি, আমাদের মূল লক্ষ্য এটাই। কারণ আগে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মূল যে উদ্দেশ্য সেটি কেন্দ্রীয় গুরুত্ব পায়নি। আমরা এটাকেই কেন্দ্রে রাখছি।
এটার জন্য অন্য যা কিছু প্রয়োজন সেভাবে সাজাচ্ছি।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য একজন শিক্ষার্থী তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়ে বুঝবে এবং লিখে প্রকাশ করতে পারবে। এটাকে আমরা বলি ভাষাগত স্বাক্ষরতা। আরেকটা প্রসঙ্গ হচ্ছে আমাদের যে প্রাথমিক গাণিতিক নিয়মগুলো রয়েছে (যোগ, বিয়োগ, গুণ ভাগ) এগুলো একজন শিক্ষার্থী করতে পারবে এবং কোন সমস্যা সমাধানের জন্য কোনটা প্রয়োগ করতে হবে এ বিষয়টি সে বুঝবে, শিখবে এবং সমস্যা সমাধানে এটি প্রয়োগ করতে পারবে।
একজন প্রাথমিক শিক্ষার্থীর মূল টার্গেট হচ্ছে তার ভাষাগত স্বাক্ষরতা ও গাণিতিক স্বাক্ষরতা, পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে সে ইংরেজির সাথে পরিচিত হবে। এগুলো সবাই গুরুত্ব দিচ্ছে, এটা করার জন্য যা প্রয়োজন সব করা হবে।’

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের যেন উন্নতি ঘটে সেজন্য আমরা বরাবরই লেগে আছি, এখনো লেগে আছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে পেরেছি এবং সহকারী শিক্ষকদের যেন ১১তম গ্রেড দিতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি হয়তো সফল হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page