শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সর্দি-কাশি রোধে শীতকালীন স্বাস্থ্যকর খাবার কোনগুলো?

শীতকালে ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। ঠাণ্ডা, কম রোদ ও শুষ্ক আবহাওয়া ভাইরাসকে দ্রুত ছড়িয়ে দেয়। সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথা এড়িয়ে চলতে শুধু গরম জামাকাপড়ই যথেষ্ট নয়, খাবারও গুরুত্বপূর্ণ। সঠিক খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে ঢাল তৈরি করে।
সর্দি-কাশি রোধে শীতকালীন স্বাস্থ্যকর খাবার কোনগুলো?
সংগৃহীত ছবি

শীতকালে ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। ঠাণ্ডা, কম রোদ ও শুষ্ক আবহাওয়া ভাইরাসকে দ্রুত ছড়িয়ে দেয়। সর্দি, কাশি, জ্বর ও গলা ব্যথা এড়িয়ে চলতে শুধু গরম জামাকাপড়ই যথেষ্ট নয়, খাবারও গুরুত্বপূর্ণ। সঠিক খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে ঢাল তৈরি করে।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার
লেবু, কমলালেবু, আমলকি ও পেয়ারা সহজলভ্য শীতকালীন খাবার। ভিটামিন সি শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। নিয়মিত ভিটামিন সি খেলে সর্দি-কাশির ঝুঁকি কমে।
আদা ও রসুন
আদা ও রসুন প্রাকৃতিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর।
আদা শরীর গরম রাখে ও শ্বাসনালী সংক্রমণ কমায়। রসুনে থাকা অ্যালিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের বৃদ্ধি রোধ করে। রান্নায় বা আদা-চা হিসেবে এগুলো উপকারী।

হলুদ ও অন্যান্য মসলা
হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমায় এবং ইমিউন সিস্টেমকে সক্রিয় করে।
শীতকালে হলুদ-দুধ বিশেষভাবে উপকারী। এ ছাড়া দারচিনি, গোলমরিচ ও জিরা শরীর গরম থাকে এবং সংক্রমণের ঝুঁকি কমে।

প্রোটিন সমৃদ্ধ খাবার
ডাল, ডিম, মাছ, মাংস ও পনির প্রোটিনের ভালো উৎস। প্রোটিন শরীরের কোষ মেরামত করে এবং অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, যা ভাইরাল সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

শাকসবজি ও সবুজ পাতা
পালং শাক, ব্রকলি, গাজর, বিটের মতো সব্জিতে ভিটামিন এ, ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের ক্ষতিকর প্রভাব কমায়।

দই ও ফারমেন্টেড খাবার
দইয়ে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে। সুস্থ অন্ত্র ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, ফলে ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page