শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ফিফা দ্য বেস্ট: কার হাতে কোন পুরস্কার

কাতারের দোহায় গতকাল (মঙ্গলবার) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফিফা সেরাদের সম্মান জানাল। মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও আগ্রহ ছিল বর্ষসেরা পুরুষ ফুটবলার কে হচ্ছেন, তা নিয়ে। ফিফা নির্বাচিত জাতীয় দলের অধিনায়ক, কোচ ও বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধি এবং ভক্তদের ভোটে নির্বাচিত করা হয়েছে সেরা ফুটবলারকে। মোট ৫০ পয়েন্ট নিয়ে ২০২৫ সালের সেরা হয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
জাতীয় দলের সতীর্থ ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে ও বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে সেরা হয়েছেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। বাংলাদেশ থেকেও দুজনের ভোট পড়েছে তার পক্ষে।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া, কোচ হাভিয়ের ক্যাবরেরা ও মিডিয়া প্রতিনিধি রেজওয়ান উজ জামান ভোট দিয়েছেন। জামাল প্রথম ভোট দিয়েছেন পিএসজির ভিতিনহাকে। এরপর তার ভোট পড়েছে দেম্বেলে ও ইয়ামালের ব্যালটে। কোচ ক্যাবরেরা প্রথম ভোট দিয়েছেন দেম্বেলেকে। তার ভোটাভুটিতে পরের দুটি স্থানে আছেন ইয়ামাল ও ভিতিনহা। রেজওয়ানের কাছেও সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন দেম্বেলে। তার পছন্দের তালিকায় পরের দুজন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সবার আগে রেখেছেন দেম্বেলেকে। তারপর এমবাপে ও ইয়ামালকে। ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস যথাক্রমে দেম্বেলে, রাফিনহা ও আশরাফ হাকিমিকে ভোট দেন।
প্রত্যেকেই তিন জনকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রথম সেরা ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরা ৩ পয়েন্ট ও তৃতীয় সেরা ১ পয়েন্ট পেয়েছেন। সব পয়েন্ট যোগ করেই নির্বাচিত করা হয়েছে বিজয়ীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page