শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বিশ্বকাপের আগে ভারতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন আসরে ২০ দল নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার শুরুটা ৭ ফেব্রুয়ারি। এরই মধ্যে গ্রুপিং ও প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে টাইগাররা। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পরের দুই ম্যাচেও কলকাতায়। পরে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে।
প্রতিটি গ্রুপ পর্ব থেকে দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। তবে মূল লড়াইয়ের আগে বেঙ্গালুরুতে নামিবিয়া এবং আফগানিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
যে কারণে ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালোরে চলে যাবো। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’

এদিকে ক্রিকেট অপারেশন্সের আরেক সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএলের মধ্যে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ১ জন ফিজিও সবসময়ই কাজ করবেন। যদি কারো ওয়ার্কলোড বেশি হয়ে যায়, বিসিবি ওই ফ্র‍্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করবে বলে জানান নাফীস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page