শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২১ বছরের তরুণ ফুটবলার

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (উলভস) সাবেক ফুটবলার ইথান ম্যাকলিওড। মাত্র ২১ বছর বয়সে মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বর্তমানে ন্যাশনাল লিগ নর্থে খেলা ম্যাকলেসফিল্ড এফসির সদস্য ছিলেন ম্যাকলিওড। মঙ্গলবার বেডফোর্ড টাউনের বিপক্ষে ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ইংল্যান্ডের এম১১ মোটরওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি।
সাত বছর বয়সে উলভস একাডেমিতে যোগ দিয়ে ধীরে ধীরে ক্লাবটির বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন ইথান। দীর্ঘ সময় একাডেমিতে খেলার পর ২০২৩ সালের জানুয়ারিতে উলভসের সঙ্গে পেশাদার চুক্তি করেন তিনি। এ সময় তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেন।

২০২৪ সালে উলভস ছাড়ার পর রাশাল অলিম্পিক ও স্টোরব্রিজে খেলেন এই তরুণ ফরোয়ার্ড।
পরে ম্যাকলেসফিল্ড এফসিতে যোগ দেন। চলতি মৌসুমে সাত ম্যাচে তিনটি গোল করে ভালো ফর্মেই ছিলেন তিনি। মঙ্গলবারের ম্যাচে বেঞ্চে থাকলেও ম্যাচ শেষে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা।

উলভস একাডেমির পরিচালক জন হান্টার-ব্যারেট এক বিবৃতিতে বলেন, ‘ইথানের মৃত্যুর খবরে আমরা ক্লাব ও একাডেমি হিসেবে গভীরভাবে শোকাহত।
তিনি দীর্ঘদিন আমাদের একাডেমির অংশ ছিলেন এবং তার ভাই কনর এখনো আমাদের দলে রয়েছে। কনর ও তার পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি।’

তিনি আরো বলেন, ‘ইথান ছিল অত্যন্ত ভালো মনের মানুষ, সহানুভূতিশীল, যত্নশীল ও সবার প্রিয়। একজন প্রতিভাবান ফুটবলার হিসেবে সে দ্রুত উন্নতি করেছিল এবং ইংল্যান্ডের যুব দল পর্যন্ত পৌঁছেছিল। এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে থাকব।
ইথান ম্যাকলিওডের মৃত্যুতে ফুটবল মহলে নেমে এসেছে শোকের ছায়া। তার স্মরণে আগামী সপ্তাহান্তে মোলিনিউ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে উলভসের প্রিমিয়ার লিগ ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page