শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ভারতের, বাদ গিল

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের স্কোয়াড কেমন হবে– সেই আলোচনা চলছিল কয়েকদিন ধরেই। যার কেন্দ্রে ছিলেন দেশটির বাকি দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল। অবশেষে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও যথারীতি ভারতের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। তার সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। বিশ্বকাপের জন্য ঘোষিত দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে। ভারতের মাটিতে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে রয়েছে তিনটি ম্যাচ। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় দুই দলের রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হবে। আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াডে গিলের পাশাপাশি বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মাও। দুজনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ছিলেন। যদিও ইনজুরির জন্য শেষ দুই ম্যাচে খেলতে পারেননি গিল।
সর্বশেষ ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে শুভমান গিলকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টি দিয়ে তিনি তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব পেতে যাচ্ছেন। কিন্তু বিপত্তি বাধায় গিলের সাম্প্রতিক ফর্ম। তাকে খেলাতে গিয়ে ওপেনিংয়ে জায়গা হারিয়েছিলেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে গিল না থাকায় সেই জায়গাটি পাকাপোক্ত হলো স্যামসনের। তবে ব্যাক-আপ ওপেনার হিসেবে আছেন যশস্বী জয়সওয়ালও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page