শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

৩২৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শেষ হলো নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুম। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের অনুপস্থিতিতে এই সিরিজে ২৩ উইকেট নিয়ে জ্যাকব ডাফি তার সামর্থ্য দেখালেন। কিউইরা শেষ ম্যাচে পেল ৩২৩ রানের দাপুটে জয়। তারা সিরিজ জিতল ২-০ তে।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের ৫৭৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ চোয়ালবদ্ধ জবাব দিয়েছিল। কিন্তু ৪৬২ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ। কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু ৫১ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে বড় ব্যবধানে পরাজিত হতে হলো।

তিন ম্যাচের সিরিজে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন ডাফি। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল রিচার্ড হ্যাডলি (৩৩ বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৫) ও ব্রুস টেলর (২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭২)। ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডার তিনি, হয়েছেন সিরিজের সেরা।

আগের দিন ৪৩ রানে মাঠ ছাড়েন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। ক্যাম্পবেলের (১৬) বিদায়ে তাদের ওপেনিং জুটি ভেঙেছে ৩৩তম ওভারে। কিং ইনিংস সর্বোচ্চ ৬৭ রানে থামেন। ৮৭ রানে ওপেনিং জুটি ভাঙার পর ১৩৮ রানে অলআউট ক্যারিবিয়ানরা।

১১ ব্যাটারের মধ্যে চার জন দুই অঙ্কের ঘরে পৌঁছান। শেষ দিকে টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত ছিলেন। অ্যান্ডারসন ফিলিপ ১০ রান করেন।
ডাফি ৪২ রান খরচায় পাঁচ উইকেট নেন। তিনটি উইকেট পান এজাজ প্যাটেল। দেশের মাটিতে উইকেটখরা কাটানো এই স্পিনার ম্যাচ শেষে পাঁচ উইকেট পেয়েছেন। ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন ডেভন কনওয়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page