শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। ওয়ানডে দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ। এরপর ২১ জানুয়ারি থেকে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যা মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। এই দুই সিরিজের জন্যই মঙ্গলবার দল ঘোষণা করল নিউজিল্যান্ড।

একদিনের সিরিজে ব্রেসওয়েলের নেতৃত্বে দলে রয়েছেন ১৫ জন। টি-টোয়েন্টি দলের বেশ কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। টি-টোয়েন্টি সিরিজে স্যান্টনারের নেতৃত্বে ১৫ জনের যে দল ভারত সফরে আসবে, সেই দলই বিশ্বকাপ খেলবে।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফকস, মিচ হে (উইকেটরক্ষক), কাইল জেমিসন, নিক কেলি, জায়ডেন লেনক্স, ড্যারেল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মাইকেল রাই এবং উইল ইয়াং।

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), জেকব ডাফি, জ্যাক ফক্স, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারেল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন এবং ইশ সোধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page