শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তার তিন সন্তানের মৃত্যু

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার এক কোচ ও তার তিন সন্তান মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোচ ফার্নান্দো মার্টিন নারী ‘বি’ দলের কোচ ছিলেন।
ইন্দোনেশিয়ার উপকূলে একটি পর্যটক নৌকায় ছিলেন মার্টিন ও তার পরিবার। নৌকাটি প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে দুর্ঘটনায় পড়ে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, শুক্রবার রাতে জনপ্রিয় পর্যটন গন্তব্য লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ১১ জন আরোহী ছিলেন।
এই দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তার ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে ভ্যালেন্সিয়া জানিয়েছে, ‘স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে , ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যু হয়েছে, এতে আমরা গভীরভাবে শোকাহত। অত্যন্ত কঠিন এই সময়ে ক্লাব তার পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়া পুরুষ দল, নারী দল ও একাডেমির সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।’
এমন মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছে স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে তার লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদ ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিনের এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ তার স্ত্রী আন্দ্রেয়া ও কন্যা মার এর প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছে।’

স্পেনের ফুটবল ফেডারেশনও শোক জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ইন্দোনেশিয়ায় একটি পর্যটক নৌকার দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তার তিন সন্তানের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন গভীর শোক জানাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page