শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রিপনের বলে আউট হওয়া বল নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে গন্তব্যের খুব কাছে গিয়েও তরী ডুবেছিল রংপুর রাইডার্সের। শেষ ওভারে তারা ৭ রানের সমীকরণও মেলাতে ব্যর্থ হয়। শেষ বলে যখন ১ রানের প্রয়োজন, তখন রানআউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। মূলত রিপন মন্ডলের করা ইয়র্কার বলে সুবিধা করতে পারেননি জাতীয় দলের সাবেক এই তারকা।
সেই ম্যাচ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার লাস্ট বলের প্ল্যানিং ছিল। কারণ আমি জানি হয়তোবা ইয়র্কারই ট্রাই করবে তারা। লক্ষ্য ছিল যদি সুযোগ পাই, তাহলে বড় কিছু করার চেষ্টা করব। তবে ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ।’
রংপুরের এই তারকা ব্যাটার বলেন, ‘স্পেশালি যারা টি-টোয়েন্টিতে লেট মিডল অর্ডারে ব্যাটিং করে, তারা খুব ভালোভাবে জানে যে তাদের পজিশনটা কত গুরুত্বপূর্ণ এবং কতটুকু ডেঞ্জারাস। এ পজিশনে সবসময় সফল হওয়া যায় না। কিন্তু আপনি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন, এক সময় ঠিকই সফল হবেন আপনি।’
সুপার ওভারে গড়ানো আগের ম্যাচে হারের জন্য অনেকের কাঠগড়ায় উঠেছেন মাহমুদউল্লাহ। শেষ বলে তিনি রানআউট হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে। পরদিনই যেন ব্যাট হাতে সেই সমালোচনার জবাবটা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা। সিলেট টাইটান্সের দেওয়া লক্ষ্য তাড়ায় রংপুরকে জেতানোর পথে ১৬ বলে ৩৪ রান করে রিয়াদ ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page