শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের কৃষির গুরুত্ব বিবেচনায়একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের নির্বাচনে জয়ী করলে গাইবান্ধায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে।

শনিবার গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে ইপিজেড করা হবে। একইসাথে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে তিনি বালাশী ও বাহাদুরাবাদকে সেতুর মাধ্যমে যুক্ত করা হবে। যদি পাচার হওয়া বা চুরির টাকা ফেরত আনা যায় এবং নতুন করে চুরি বন্ধ করা যায়, তবে দেশের উন্নয়ন অত্যন্ত দ্রুতগতিতে হবে।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের জীবন ও জীবিকা মূলত নদীকেন্দ্রিক। কিন্তু গত ৫৪ বছরের সরকারগুলোর অবহেলায় তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্রের মতো নদীগুলো আজ মৃতপ্রায় কঙ্কালে পরিণত হয়েছে। নদীগুলো বন্ধ হয়ে যাওয়ায় উত্তরবঙ্গের মাটি আজ মৃতপ্রায় এবং মানুষের রিজিকের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা ও নদীগুলোকে পুনর্জীবিত করা হবে। যাতে উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা যায়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৬৪টি জেলাতেই মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। এছাড়া সরকারি-বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এতে মানুষের সময় ও অর্থের অপচয় কমবে।

এসময় গাইবান্ধা জেলার ৫টি আসনের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামায়াত আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page