শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা যে ১০ দলীয় ঐক্য করেছি, সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের ঐক্যের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপনা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা।
তিনি বলেন, বাংলাদেশ এই লুটপাটের রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরও তার নিজস্ব টার্গেট পূরণ করতে পারেনি। বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে, প্রায় দেড় সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে, সেই বিপ্লবকে আজ ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। পরাজিত সকল শক্তি আজ সেই জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার  দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাইদীর নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। আমরা ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য প্রাণ দিয়ে গেলো, আগামী ১২ জানুয়ারি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ব্যালটে এবং আপনাদের আসনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন।তিনি বলেন, আমরা আজ এ নির্বাচনি জনসভায় সমবেত হয়েছি বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ে। আমাদের বাংলাদেশের ইসলামপন্থি ও দেশপ্রেমিক দলগুলো একটি ঐতিহাসিক ঐক্য গড়ে তুলেছে। আজ মিডিয়ার মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে—১০ দলীয় ঐক্য নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কে হবে, সংসদে গেলে প্রধান নেতা কে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page