শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাত্রাবাড়ী এলাকায় একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) তৈরি করা হবে। আমরা জানি কীভাবে শিল্পায়ন করতে হয় এবং কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশ পরিচালনা করার জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার, তা শুধু বিএনপিরই রয়েছে। তিনি বলেন, অতীতে বিএনপি যখনই দায়িত্বে ছিল, দেশের মানুষের জন্য কাজ করেছে। বিএনপি দায়িত্ব পেলে দেশ আবারও সামনে এগিয়ে যাবে।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, উন্নয়নের নামে দেশ থেকে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। এই বিপুল অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে ব্যয় করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করা হবে।

কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে তিনি বলেন, কৃষক ভাইদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি কাজ কিংবা ব্যবসার উদ্দেশ্যে যারা বিদেশে যেতে আগ্রহী, তাদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। এতে বিদেশ যাওয়ার জন্য আর কাউকে ভিটেমাটি বিক্রি করতে হবে না বলেও আশ্বাস দেন তিনি।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তারেক রহমান বলেন, সমাজের সম্মানিত হুজুর ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। বিএনপি সব ধর্মের মানুষের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পথসভায় ঢাকা-৫ আসনের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page