শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পাকিস্তানকে হারাতে যে পরিকল্পনা ছিল ভারতের

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা। আর পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে পরে সিদ্ধান্ত পাল্টে খেলতে চেয়েছে। তাও আবার বিশ্বকাপের মঞ্চ। সব মিলিয়ে গতকাল (রোববার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচের বিশালতা ছিল অনেক। আর প্রতিদ্বন্দ্বী যখন পাকিস্তান, ভারতও ছিল উজ্জীবিত। কিন্তু এসব নিয়ে এতটুকু বিচলিত ছিল না ভারতীয় দল। তাদের সম্পূর্ণ মনোযোগ ছিল পরিকল্পনা বাস্তবায়নের ওপর। ৬১ রানে জেতার পর দলের এই মানসিকতার কথা জানালেন স্পিনার অক্ষর প্যাটেল।
ম্যাচের পর তিনি বলেন, ‘ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং বা এই জাতীয় যাই হোক না কেন— আমরা সেসব নিয়ে ভাবছিলাম না। আমরা শুধু আমাদের পরিকল্পনা এবং ব্যাটিং বা বোলিং করার সময় তার বাস্তবায়ন নিয়ে ভাবছিলাম। আমরা শুধু ভাবছিলাম যে আমরা যদি আগে বোলিং করি বা পরে বোলিং করি, তবে আমাদের কী করতে হবে? উইকেট কেমন ছিল? অর্থাৎ, আমরা আমাদের খেলা নিয়েই ভাবছিলাম।’
ম্যাচটাকে সাদামাটা হিসেবেই ভেবেছেন অক্ষর, ‘আমরা এই প্রতিদ্বন্দ্বিতা বা এই জাতীয় কিছু নিয়ে ভাবছি না। আমরা একটি দলের বিপক্ষে খেলছি এবং আমরা কেবল ক্রিকেটের ওপর মনোযোগ দিচ্ছি। তাই যখনই আমি খেলি, আমি অন্যদের নিয়ে ভাবি না। আমি এটাকে একটি প্রতিপক্ষের বিপক্ষে ‘ওয়ান-অন-ওয়ান’ ম্যাচ হিসেবে দেখি। তাই আমি কোনো প্রতিদ্বন্দ্বিতা বা অন্য কিছু নিয়ে ভাবছি না।’

নিরপেক্ষ ভেন্যু হলেও ভারত বিশাল সমর্থন পেয়েছে। ২৮ হাজার আসনের প্রেমাদাসায় ৯০ শতাংশ দখল করে রেখেছিলেন ভারতীয় ভক্তরা। এই অলরাউন্ডারের মতে, বিশ্বের অন্য যে কোনো দেশে সমর্থকদের সঙ্গে যে অভিজ্ঞতা হয়, শ্রীলঙ্কাতেও তার ব্যতিক্রম হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page