শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ন্যাটো আমাদের পাশে নেই, আমরা কেন তাদের পাশে থাকব: ডোনাল্ড ট্রাম্প

ইউরোপীয় মিত্রদের আচরণে ক্ষুব্ধ হয়ে সামরিক জোট ন্যাটোর পাশে থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো সহায়তা না করায় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
শুক্রবার ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত এক বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সরাসরি জানান, ন্যাটোর সদস্য দেশগুলো যদি বিপদে যুক্তরাষ্ট্রের পাশে না থাকে, তবে ওয়াশিংটনেরও তাদের পাশে থাকার কোনো বাধ্যবাধকতা নেই।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি। হামলার পর ন্যাটোর অনেক সদস্য দেশ এই সামরিক পদক্ষেপের বিরোধিতা করে। মিত্রদের এমন ভূমিকায় উষ্মা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা সব সময় তাদের পাশে থাকতাম। কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয়, আমাদের তাদের পাশে থাকার প্রয়োজন নেই।’

তিনি আরও যোগ করেন, ‘যদি তারা আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।’
উল্লেখ্য, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধ প্রায় চার সপ্তাহ ধরে চলছে। ন্যাটোর ইউরোপীয় সদস্যদের এই নিষ্ক্রিয়তা বা বিরোধিতা নিয়ে মার্কিন প্রশাসনে আগে থেকেই অস্বস্তি ছিল, যা এখন খোদ প্রেসিডেন্টের বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেল। ট্রাম্পের এমন মন্তব্য ন্যাটোর ভবিষ্যৎ এবং আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page