শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড, তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানে যুদ্ধ শুরুর পর থেকে শনিবার একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মাত্র চার ঘণ্টায় দেশজুড়ে অন্তত ৭০১টি হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির
বরাতে বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর একদিনে এত বেশি হামলার নজির খুব কমই দেখা গেছে। এই হামলার প্রায় ৭৪ শতাংশই হয়েছে রাজধানী তেহরানকে ঘিরে, ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শহরটি।

সংস্থাটির তথ্যমতে, সংঘাত শুরুর এক মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১ জনে। নিহতদের মধ্যে অন্তত ২৩৬ জন শিশু রয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে করে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব-এল মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page