শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ইরানে আরও কঠোর আঘাত হানার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই হামলা চালানো হবে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের  ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।’

চলমান ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প আরও বলেন, তারা আমেরিকার সব সামরিক লক্ষ্য খুব শিগগিরই পূরণ করার পথে রয়েছে। ইরান যুদ্ধ শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবেই আবার খুলে যাবে বলে দাবি করেন ট্রাম্প।

এর আগেও সমঝোতা হোক বা না হোক, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ৫ দফা শান্তি প্রস্তাবও দিয়েছে পাকিস্তান ও চীন। তবে, হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরাজয় বুঝে সমঝোতার জন্য তৎপরতা চালাচ্ছে ইরান। তবে যুদ্ধ শেষ করতে সমঝোতাকে তিনি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা বন্ধ করবে ওয়াশিংটন। এ ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page