শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে

দুই মামলায় সাবেক এমপি মমতাজের ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জে হত্যা ও নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

এদিন বেলা ১১টার দিকে হরিরামপুরের একটি নাশকতার মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তারের আদালতে হাজির করা হলে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সিংগাইরের একটি হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূরের আদালতে তোলা হলে আরও চার দিনের রিমান্ড দেওয়া হয়।

২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মজনু মোল্লা চলতি বছরের ২৫ অক্টোবর মমতাজ বেগমকে প্রধান আসামি করে মামলা করেন।

এছাড়া হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরেকটি নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে, যা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে আনার জন্য প্রিজনভ্যানে তোলার সময় জনতা মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page