বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহম্মদপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর বার্তা *ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন নেশা জাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক।। নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ১৫ জুলাই-২০২৬ খ্রী: বুধবার,বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল ডুবন্ত, রাতের অবস্থা ভয়াবহ’র দিকে ধাবিত, বসবাসকারীরা ভীতসন্ত্রস্ত শ্রীপুরে বনের জমি উদ্ধার করতে গিয়ে রেঞ্জ কর্মকর্তা সহ আহত ১৬, গাড়ি ভা’ঙ্গ’চু’র সাংবাদিক আব্দুল হামিদের মৃত্যুতে বিএমএসএফ নেতৃবৃন্দের গভীর শোক লিভারপুলকে হটিয়ে ফের শীর্ষে ম্যানচেস্টার সিটি চার দিনের ইজতেমা ছয় দিনে গড়াবে! বিএনপির উপজেলা চেয়ারম্যানরা কী করবেন?

নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

‘অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার নোহার নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
রোববার (১২ জুলাই ২০২৬) সকালে কিশোরগঞ্জের চোদ্দশত পেট্রোল পাম্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নান্দলা ফাজিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তারা আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা যেতে পারে। কিন্তু তদন্তের আগেই অভিযোগ তুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সম্মানহানি করা অনাকাঙ্ক্ষিত।
জানা গেছে, এর আগে নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অসদাচরণের অভিযোগ এনে জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা।
অভিযোগকারীদের দাবি, এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে অধ্যক্ষের সমর্থকরা এসব অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, বর্তমানে নান্দলা ফাজিল মাদ্রাসায় ৭৫৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে ছাত্র ২৭০ জন এবং ছাত্রী ৪৮৯ জন। প্রতিষ্ঠানটিতে শিক্ষক-কর্মচারীসহ মোট ২৯ জন স্টাফ কর্মরত রয়েছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম বলেন, “আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি।”
তিনি আরও বলেন, “মিথ্যা অভিযোগ দিয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page