শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ের নিমতলা দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:

সাভারে জমি দখলকে কেন্দ্র করে এবার যেন প্রতিবাদের মুখোশের আড়ালে সাজানো নাটকের অভিযোগ উঠেছে। আদালতের রায় উপেক্ষা করে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মানববন্ধন করানোর অভিযোগ তুলেছেন জমির দাবিদার নুরুজ্জামান। শনিবার (১৮ জুলাই) সকালে ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় আয়োজিত ওই মানববন্ধনের পর অংশগ্রহণকারীদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র আলোচনা।

স্থানীয় সূত্র ও নথিপত্র অনুযায়ী, নুরুজ্জামানের মালিকানাধীন একটি হাউজিং প্রকল্পের ১০০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলে রয়েছে। তার দাবি, অবশিষ্ট ২০০ শতাংশ জমিও দখলের লক্ষ্যে আইরিন, মাসুদ ও স্থানীয় শিক্ষক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী চক্র মাঠে নেমেছে। যদিও আদালতের সর্বশেষ রায়, সংশোধিত আরএস রেকর্ড, নামজারি ও খাজনা পরিশোধের কাগজপত্র তার মালিকানার পক্ষেই রয়েছে বলে তিনি জানান।

নুরুজ্জামানের অভিযোগ, আগে মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে জমি দখলের চেষ্টা করা হয়েছিল, আর এবার টাকার বিনিময়ে প্রতিবাদের মঞ্চ সাজিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে পুরো ঘটনাটি তদন্ত করছে স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page