শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ের নিমতলা দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তারেক রহমান এর সু’নজরে মীরসরাইয়ের অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশাল্লাহ …নুরুল আমিন এমপি

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন- বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার মরহুম বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র স্মৃতি মাখা (যুদ্ধকালীন সময়ে শত্রুর সন্মুখ যুদ্ধে লড়াই করা) এবং মা জননী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত (মীরসরাই থেকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হওয়া) মীরসরাইয়ের উন্নয়নে সু’নজর রাখছেন।
নুরুল আমিন এমপি বলেন, তারেক রহমান এর সু’নজরের মাধ্যমে মীরসরাইয়ের অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশাল্লাহ।
তিনি এলাকার উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে দলের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন- কোনো প্রকার দলের দুর্নাম হবে এমন কর্মকান্ডের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না। সুতরাং,সবাইকে সতর্ক থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে।
২১ জুলাই (মঙ্গলবার) বিকাল ৩ টায় সাহেরখালীর ভোর বাজার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page