রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

শান্তিরামে কর্মসংস্থানের নতুন দিগন্ত: আগস্টেই শুরু হচ্ছে ভারী শিল্প কারখানার নির্মাণ কাজ

সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়নকে বেকারমুক্ত করার লক্ষ্যে পরান মৌজার ২ নং ওয়ার্ডে যৌথ মালিকানায় স্থাপিত হতে যাচ্ছে শতভাগ রপ্তানিমুখী পিপি ফুড শিল্পের কারখানা ‘পিবিএফএল লিমিটেড’ (প্রস্তাবিত)। জমি অধিগ্রহণ চূড়ান্ত ধাপে রয়েছে এবং আগামী আগস্ট মাসেই কারখানাটির মূল ভবন নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ দাছিজুল হক আনিছের দেওয়া তথ্য মতে, ২০২৭ সালের মধ্যে কারখানাটি পুরোদমে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতেই ১ হাজার শিক্ষিত, স্বল্প শিক্ষিত , দক্ষ ও অদক্ষ নারী, পুরুষের কর্মসংস্থান তৈরি হবে।
পরবর্তী ৩ বছরের মধ্যে পরান মৌজার এই শিল্প প্রাঙ্গণে পর্যায়ক্রমে প্রায় ৫ হাজার মানুষের জীবিকার সংস্থান হবে বলে আশা করা হচ্ছে। বিশাল এই উদ্যোগ শান্তিরাম ইউনিয়নসহ পুরো সুন্দরগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page