শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ের নিমতলা দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
“দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে এ পথসভার আয়োজন করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা আহনাফ সাঈদ খান। সভায় প্রধান বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটুয়ারি। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এ সময় তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
এছাড়াও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
পথসভায় এনসিপির কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page