রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

প্রভাব খাটিয়ে চাঁদা দাবি, বাঁধা দেওয়ায় মারধরের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের।

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী বিউটি আক্তার।

অভিযোগে বলা হয়, স্থানীয় সাগর নামে এক ব্যক্তি, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে, এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় মারধর ও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ২৯ জুলাই ২০২৬ ইং রোজ বুধবার সকাল ১০টার দিকে ভাড়াটিয়াকে কেন্দ্র করে সাগর ও তার সহযোগীরা তার স্বামী শফিকুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page