রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

শ্রীপুরে বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩ লক্ষাধিক টাকা ও মোবাইল ছিনতাই; ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন।

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুরের শ্রীপুরে এক বিকাশ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ভুক্তভোগী নজরুল ইসলাম (৪২) শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর ভাষ্যমতে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মাধবপুর বাজারে নিজের বিকাশের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় তারা পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ব্যাগে থাকা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী জানান, তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page