রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

তুরাগ নদীতে নৌকা ভাড়া করে ডিজে পার্টির নামে ম-দ ও নারী নিয়ে উন্মাদনায় অতিষ্ঠ এলাকাবাসী।

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার বাঁশতুলী তুরাগ নদী ও মকশবিল এখন অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পিকনিকের নামে নৌকায় ইয়াবা-মদ সেবন করে উচ্চ শব্দে গান-বাজনা, অশ্লীল নাচ ও বেহায়াপনার অভিযোগে উত্তাল এলাকাবাসী। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার নদীজুড়ে ডিজে পার্টির নামে তরুণ-তরুণীদের নগ্ন উল্লাসে অতিষ্ঠ স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-জামালপুরসহ বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীদের নিয়ে রঙিন নৌকা ভাড়া করে তুরাগে আসে একটি চক্র। নৌকার ওপর বড় বড় সাউন্ড বক্স, লাইটিং লাগিয়ে রাত পর্যন্ত চলে ডিজে পার্টি। অভিযোগ রয়েছে, এসব পিকনিকে প্রকাশ্যে ইয়াবা, মদ ও গাঁজা সেবন করা হয়। নেশাগ্রস্ত হয়ে তরুণ-তরুণীরা অশালীন অঙ্গভঙ্গি ও অশোভন আচরণ করে। স্থানীয় বাসিন্দা সিয়াম হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, বৃহস্পতিবার, শুক্রবার আসলেই ছাত্র-ছাত্রীদের লেখাপড়া নষ্ট হচ্ছে। নেশা করে মেয়েদের নিয়ে যা করে তা বলার মতো না। পরিবার নিয়ে নদীর পাড়ে যাওয়া বন্ধ করে দিছি। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেই। কিছু অসাধু নৌকা মালিক মোটা অংকের টাকার বিনিময়ে নৌকা ভাড়া দিচ্ছে। ফলে কালিয়াকৈরের সামাজিক পরিবেশ ও যুবসমাজ ধ্বংসের মুখে। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। নদীতে অসামাজিক কার্যকলাপ ও মাদকের উৎসব কোনোভাবেই বরদাশত করা হবে না। খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সহিদুল ইসলাম বলেন, আমরা গোপনে নজরদারি করছি। বৃহস্পতিবার ও শুক্রবার নদীতে বিশেষ টহল বাড়ানো হবে। যারা মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page