শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রাজশাহীতে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

মো. মানিক হোসেন :

রাজশাহীতে ভুয়া ডিজিএফআই পরিচয়ে মামলা ও প্রাণনাশের হুমকি দেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা গোলাম মোস্তফা মাহিমকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটায় মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকা থেকে প্রতারক চক্রের এই মূলহোতাকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম মো. শাওন আহমেদ (২৯) আঁচল উন্নয়ন সামাজিক সংস্থার একজন কর্মী। আনুমানিক ১০-১২ দিন পূর্বে মো. গোলাম মোস্তফা ওরফে মাহিম (৩৪) মোবাইল ফোনে ভুয়া ডিজিএফআইয়ের পরিচয় দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন এবং মামলা থেকে বাঁচতে তাঁর সাথে দেখা করতে বলেন। তাঁর কথামত বৃহস্পতিবার (২১ নভেম্বর) মতিহার থানাধীন বিনোদপুর বাজারে দেখা করতে যান শাওন। অভিযুক্ত গোলাম মোস্তফা বর্তমানে ডিজিএফআইতে কর্মরত আছেন বলে পরিচয় দেন। তখন তিনি মামলা থেকে বাঁচাতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। কিন্তু ভিকটিম তা দিতে অস্বীকার করেন। গত শনিবার ফোনের মাধ্যমে কল দিয়ে একই ব্যক্তি সেনাবাহিনীর সিও পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি এবং ঐ রাতেই তুলে নিয়ে গিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার হুমকি প্রদান করেন।

পরবর্তীতে গত সোমবার গোলাম মোস্তফা পরিচয়ে পুনরায় ফোন দিয়ে চাঁদা দাবী করেন। উল্লেখ্য যে অভিযুক্ত গোলাম মোস্তফা বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত একজন সেনা সদস্য।

অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজী আইনে ভিকটিম বাদী হয়ে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page