রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ চট্টগ্রামের মীরসরাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতে ঠাসাঠাসি বিএনপি’, একক প্রার্থী চুড়ান্ত নিয়ে এগুচ্ছে জামায়াত চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিন নিহত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন রোডে অবস্থিত জোরারগঞ্জ হাইওয়ে থানা (চৌধূরীরহাট) এলাকায় মোটরসাইকেল ও মাছবাহী পিকআপ মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন্ একজন। এবং তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী গুরুতর: আহত হন। আহত জনকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার ও মৃত্যু ঘটে।
ঘটনাস্থলে নিহত মোঃ জয়নাল আবেদীন মীরসরাই উপজেলার
১১ নং মঘাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ দরগাহ পাড়া কালা পিরশা জামে মসজিদ এর খতিব হিসেবে দায়িত্ব রত: ছিলেন।
এবং তার সাথে থাকা উক্ত মসজিদের মুয়াজ্জিন মোঃ জহির উদ্দিন গুরুতরভাবে আহত হলে তাকে মেডিকেলে নেয়ার পথে মৃত্যু ঘটে।
প্রত্যেকদর্শী সূত্রে জানা গেছে, ২ আগষ্ট (রবিবার) জোহরের নামাজের পর তারা মোটরসাইকেল আরোহী হয়ে যাওয়ার প্রাক্কালে ঘটনাস্থল অতিক্রম করার সময় দ্রুত বেগে আসা পিকআপ টি তাদের মোটরসাইকেল টিকে প্রচন্ডভাবে ধাক্কা দিলে মোটরসাইকেল টি দুমড়েমুছড়ে যায়। এ সময় তারা উভয়েই ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই ইমাম-খতিব জয়নাল আবেদীন নিহত হন। অপরজন মুয়াজ্জিন জহির উদ্দিনকে দ্রুত মেডিকেলে নেয়ার পথে তার ও মৃত্যু ঘটে।
মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page