শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের চন্দনাইশে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ’র জার্সি উন্মোচন ছয় বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঢাকার আশকোনা এলাকার ভাড়া বাসা থেকে মীরসরাইয়ের মেয়ে-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, স্বামী আটক চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারী ২ চাঁদাবাজ পিটুনির শিকার ও একজন জেল হাজতে যাওয়ার পর কিছু টা কমেছে অপ সাংবাদিকদের দৌরাত্ম্য গাজীপুরকে আদর্শ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার: সারদাগঞ্জে আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২ শতো ৬০ বস্তা সিমেন্ট সহ দু’টি কার্গো বোট আটক করেছে কোস্টগার্ড ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী যাত্রাবাড়ী-মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশু সিরাজুল মুনিরার মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ের নিমতলা দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাশিমপুর ভূমি অফিসে দাপ্তরিক কাজে অযোগ্যতা, এবং বহিরাগত দালাল মারফত বিভিন্ন কার্য সম্পাদনের দায়ে অভিযুক্ত সবাইকে বরখাস্ত।

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অযোগ্যতা, দুর্নীতি এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের ধারাবাহিকতায় সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ৩ আগস্ট ২০২৬ ইং রোজ সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে এসে এই বরখাস্তের নির্দেশ দেন। বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন, কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।

পরিদর্শনকালে জেলা প্রশাসক দেখেন, সরকারি দাপ্তরিক কাজ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা না করে বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলা ও সেবাগ্রহীতাদের সেবা না দিয়ে হয়রানির প্রাথমিক প্রমাণ মেলে। অভিযোগগুলোর সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসের ওই ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে আমরা সকালে ভূমি অফিস পরিদর্শনে বের হই। প্রথমে কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মরত কেউই কাজের উপযুক্ত নন। সরকারি নিয়ম মেনে কোনো কাজই সেখানে হচ্ছিল না।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র ও নামজারীর সফটওয়্যার দেখতে চাইলে তারা কোনো সদুত্তর বা নথি দেখাতে পারেননি। দাপ্তরিক কাজে এমন চরম অবহেলা ও অনিয়মের কারণে ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page