বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ছিনতাই কারীর চুরিকাঘাতে এক শিক্ষার্থী গুরুতর: জখম, নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনতাই। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। চট্টগ্রামের মীরসরাইয়ে প্রেসক্লাবের সম্মেলনের নামে পলাতক আওয়ামী সন্ত্রাসীদের মিলন মেলায় পরিনত চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট এলাকায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা চট্টগ্রামের মীরসরাইয়ে পুজা উদযাপন পরিষদের কমিটি গঠন: সভাপতি রাজিব সম্পাদক মোহন চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি সহ ওমরা হজ্জ্ব করে আসা অপরাপর বিএনপি নেতাদের সাথে শ্রমিক দল নেতা হারুনের সাক্ষাত চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১২৬টি কনটেইনারে তিন হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশ সম্মত উপায়ে ধ্বংস উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ চট্টগ্রামের মীরসরাইতে ভূয়া সাংবাদিক বেড়ে গেছে! বিএনপি’র নেতা কর্মীদের ক্ষোভ, কিন্তু তাদেরকে শেল্টার দিচ্ছে কারা? চট্টগ্রামের মীরসরাইয়ে সাবেক চেয়ারম্যান নওশা মিয়ার ঘরে খাবারের সাথে ঔষধ মিশিয়ে চুরি, ছোটো বাচ্চা সহ ৬ নারী-পুরুষ হাসপাতালে ভর্তি। ধর্মীয় আবহে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

‎রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের পক্ষ থেকে দেলাওয়ার হোসেনের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। যেহেতু জামায়াত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে, তাই আমরা সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সে অনুযায়ী ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনকে জামায়াতের পক্ষ থেকে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করছি।’

‎তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারেন এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের প্রার্থী জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।’

‎জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

‎জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।

‎এ সময় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন।


‎শিগগিরই এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page