শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় নিহত ২ জনের পরিচয় সনাক্ত চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার তারে জড়িয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত পতনের বৃত্তে পুঁজিবাজার, দীর্ঘস্থায়ী দরপতনে ক্ষয়ে যাচ্ছে বিনিয়োগকারীর পুঁজি, ফিরছে না আস্থা চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন কালে আকস্মিক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত ও ১ উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর: আহত কর্মকর্তা গুরুতর: আহত কিশোরগঞ্জে হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার শ্রীপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ সংবাদ — মানবিক আবেদন 🚨 চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাটে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের নিন্দা-প্রতিবাদ ও মানববন্ধন চট্টগ্রামের মীরসরাইয়ে ফ্রিজ বিস্ফোরণে ৪ বসতঘরে আগুন, পুড়ে গেছে ৩০ লক্ষাধিক টাকার জিনিসপত্র চট্টগ্রামের মীরসরাইয়ের কাস্টম কর্মকর্তা (সিলেটে কর্মরত:) ফেনীর লাল পোলে সড়ক দুর্ঘটনায় নিহত।

শ্রীপুরে নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার,

 

মো : আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ইলিমবাড়ি এলাকায় স্থানীয় আবুল হোসেনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত দুই শিশুরা হলো মো. জুনাইদ (৯) ও মো. ইউসুফ (৮)। জুনাইদ বিক্রমপুর জেলার বাসিন্দা মো. মামুনের ছেলে।

সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এমদাদুল হকের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসায় ছাত্র।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না।

বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা আবুল হোসেনের পুকুরপাড়ে দুই শিশুর জুতা পড়ে থাকতে দেখেন।

এতে তাদের সন্দেহ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে দুই শিশুর নিথর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তারা পুকুরে ডুবে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page