মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ সংবাদ — মানবিক আবেদন 🚨 চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাটে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের নিন্দা-প্রতিবাদ ও মানববন্ধন চট্টগ্রামের মীরসরাইয়ে ফ্রিজ বিস্ফোরণে ৪ বসতঘরে আগুন, পুড়ে গেছে ৩০ লক্ষাধিক টাকার জিনিসপত্র চট্টগ্রামের মীরসরাইয়ের কাস্টম কর্মকর্তা (সিলেটে কর্মরত:) ফেনীর লাল পোলে সড়ক দুর্ঘটনায় নিহত। হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৬০০ জামগাছের চারা বিতরণ করা হয়েছে, ৬ দফা মেনে নিন, না হয় সরকার পতনের আন্দোলন ১ দফা শুরু হবে …..মীরসরাইয়ে ডাঃ শফিকুর রহমান গ্রাম আদালতের হস্তক্ষেপে জায়গা ও কাটা গাছ ফিরে পেলেন অভিযোগকারী চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগজ্ঞে বাস-লরি-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ১২

চট্টগ্রামের মীরসরাইয়ে ফ্রিজ বিস্ফোরণে ৪ বসতঘরে আগুন, পুড়ে গেছে ৩০ লক্ষাধিক টাকার জিনিসপত্র

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে সম্পুর্ন ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ৬ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যার দিকে একটি ফ্রিজ মেরামত (রিপেয়ার) করার পর নতুন করে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সাথে সাথেই সে’টি বিকট শব্দে বিস্ফোরিত হয়। আর মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় ঘরগুলোতে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় এলাকাবাসীর প্রাণপণ চেষ্টা এবং খবর পেয়ে ছুটে আসা ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততোক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর প্রায় সব কিছুই শেষ হয়ে যায়।
ঘর ও ঘরের জিনিস পত্র সব হারিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে যাওয়া পরিবার গুলোর কান্নায় বাতাস ভারী হয়ে আসার অবস্থা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page