মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ৮ নম্বর মারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুম সাধারণ মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে চান। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাসুম বলেন, “জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা। মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে আইন ও বিচার বিভাগের ক্ষমতা বাড়াতে হবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিতে চান তিনি।